,

প্লেনকে বিয়ে করবেন এই তরুণী (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : যাত্রীবাহী বিমান বোয়িং ৭৩৭-৮০০ এর প্রেমে হাবুডুবু খাচ্ছেন এক তরুণী! এটির সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন। করতে চান বিয়ে। খবর- ডেইলি মেইল।

জার্মানির মিশেল কোকে নামের ৩০ বছর বয়সী এক তরুণী এমন অদ্ভুত প্রেমের কথা জানিয়েছেন। তিনি ওই বিমানটিকে ডার্লিং (প্রেমিক) বলে সম্বোধন করেছেন।

বোয়িংটিকে আকর্ষণীয় ও যৌন আবেদনময়ী উল্লেখ করে সেটিকে বিয়ের কথা জানিয়েছেন মিশেল। তিনি বলেন, আমার কাছে ৭৩৭-৮০০ খুবই আকর্ষণীয় এবং সেক্সি। সে খুবই সুন্দর। আমি তাকে বিয়ে করে একসঙ্গে বসবাস করতে চাই। এটি একটি বিশেষ ভালোবাসা, যা অন্য কেউ বুঝবে না।

ডেইলি মেইলকে শনিবার ওই তরুণী জানান, তার সঙ্গে আমার পাঁচ বছর ধরে প্রেম। তবে আমি তাকে সব সময় কাছে পাই না। আমি যখন তার সঙ্গে আকাশে উড়ি তখনই শুধু কাছে পাই।

মিশেল জার্মানির একটি টেলিভিশনে প্রেমের কিছু ছবি দেখান। সেখানে দেখা যায়, মিশেল বিভিন্ন সময়ে বিমানটিকে চুমু দিচ্ছেন।

এদিকে বোয়িং ৭৩৭-৮০০ এর প্রেমে মগ্ন মিশেল বাসায় ওই বিমানের আদলে একটি ছোট্ট বিমানও তৈরি করে নিয়েছেন। সব সময় বাসায় সেটিকে সঙ্গে রাখেন।

এই প্রেম সম্পর্কে মিশেল আরো বলেন, এটা একটা সাধারণ প্রেম। আমরা অনেক সময় সন্ধ্যায় একসঙ্গে সময় কাটাই। একসঙ্গে বিছানায়ও যাই। ঘুমাইও একসঙ্গে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর