,

অক্সিজেনের সিলিন্ডার ছাড়াই পানির গভীরে ডুবুরি!

news-image

অনলাইন ডেস্ক : অক্সিজেনের সিলিন্ডার ছাড়া পানির গভীরে উদ্ধার কাজে নামা অনেকটা আত্মহত্যারই শামিল। অথচ এক জার্মান নারী এই কাজটিই করে যাচ্ছেন অনায়াসে! অন্যদের এতে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণও দিচ্ছেন তিনি।

এক দশক ধরে ফ্রি-ডাইভার হিসেবে অক্সিজেন ট্যাংক ছাড়াই গভীর পানিতে নামছেন আনা ফন ব্যোটিশার। বিশ্বের অন্যতম সেরা এই ডুবুরি বলছেন, ফ্রি-ডাইভিংয়ের বিশেষত্ব হলো, সেই সময় সম্পূর্ণ নিজের ওপর ভরসা করতে হয়।

প্রকৃতির সঙ্গে একাই বোঝাপড়া করতে হয়। ফ্রি-ডাইভারদের নিঃশ্বাস-প্রশ্বাসের এক বিশেষ কৌশল রপ্ত করতে হয়, যাতে একবার দম নিয়েই অনেকটা সময় ধরে পানির গভীরে ডুব দেয়া যায়। আনা বলেন, ডুব দেয়ার আগে ফুসফুসের মধ্যে যতটা সম্ভব অক্সিজেন জমা করার চেষ্টা করেন।

কিছু ডুবুরি নিজেদের ক্ষমতার সীমা অতিক্রম করার চেষ্টা করেন। ফলে তাদের শরীরে ক্ষতির ঝুঁকি সৃষ্টি হয়। আনা ‘ক্রসফিট’ নামে এক কঠিন ব্যায়ামের মাধ্যমে নিজের ক্ষমতার সীমা বুঝতে পারেন।

তিনি বলেন, পেশির অবস্থা এমন হতে হবে, যা বেশি অক্সিজেন ছাড়াও পানির নিচে সক্রিয় থাকতে পারে। সূত্র: ডয়চে ভেলে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর