,

এই নারী যে কারণে বিয়ের পোশাক পরে ঘুরে বেড়ান!

news-image

অনলাইন ডেস্ক : বেশিরভাগ নারীই বিয়ের পেশাকটি যত্নে তুলে রাখেন। কেউ কেউ মাঝে মধ্যে হয়তো সেটি বের করে স্মৃতি রোমন্থন করেন। কেউ বা তার পরবর্তী প্রজন্মের হাতে সেটি তুলে দেন। কিন্তু অস্ট্রেলিয়ান নারী ট্যামি হল তার বিয়ের পোশাকটি অন্য সবার মতো যত্নে তুলে রাখেননি। মাছ শিকার করতে, ফুটবল খেলতে, এমনকী ব্যায়ামাগারে তিনি পরে যান বিয়ের পোশাক।

অদ্ভুত শোনালেও এমনই কাণ্ড করে চলেছেন অ্যাডিলেটের বাসিন্দা ৪৩ বছরের ট্যামি। বিষয়টি এমন নয়, ট্যামি তার বিয়ের সুন্দর সাদা গাউনটি নিয়ে খুবই আপ্লুত। বরং একজন পরিবেশবিদ হওয়ার কারণে তিনি ভোগবাদী জীবনধারা থেকে দূরে সরে আরও টেকসই জীবন যাপনের চিন্তা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিষয়টি আরেকটু খোলাসা করে বলতে গেলে, ট্যামি মনে করেন, দামি বিয়ের পোশাকটি সব জায়গায় পরে গেলেই এর যথাযথ ব্যবহার হবে।

ট্যামি জানান, গত বছরের অক্টোবরে অর্কেস্ট্রা ম্যানেজার কারেন ফ্রস্টকে তিনি বিয়ে করেন। ওই সময় বিয়ের পোশাক তৈরি করতে তাকে খরচ করতে হয়েছে ৯৮৬ পাউন্ড, বাংলাদেশী টাকায় যার মূল্য ১ লাখ টাকার ওপরে।

ট্যামির মতে, একটি মাত্র পোশাকে এত টাকা খরচ করে শুধু শুধু ফেলে রাখা ঠিক নয়। এ কারণে তিনি সেটা বিভিন্ন জায়গায় ব্যবহারের সিদ্ধান্ত নেন।

ট্যামি জানান, বিয়ের আগে ২০১৬ সালে একবার ভারতে ঘুরতে গিয়েছিলেন। মানুষ কত কষ্ট করে বেঁচে আছে সে অভিজ্ঞতা তিনি সেখান থেকে পেয়েছেন।

ট্যামি বলেন, ‘ ওই ভ্রমণে গিয়ে আমার মনে হয়েছে মানুষের ভোগবাদী মানসিকতা সমাজকে কতটা গ্রাস করেছে’। তিনি আরও বলেন, ‘ দেশে আসার পর, এক বছরে নতুন কোনও পোশাক বা জুতা না কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

ট্যামি জানান, অনেক টাকা খরচ করে বিয়ের পোশাক মাত্র কয়েক ঘণ্টার জন্য পরা হয়। এটা মোটেও ঠিক নয়। এ কারণে তিনি ঠিক করেছিলেন, বিয়ের পোশাক তৈরির পর তিনি বারবার সেটা ব্যবহার করবেন।

আশ্চর্য শোনালেও দামি বিয়ের পোশাকটি পরে ট্যামি গণ পরিবহনে যাতায়ত করেছেন, নিউজিল্যান্ডের হবিবিটনে কাঠ কাটতে গিয়েও এটি ব্যবহার করেছেন। এমনকী পাহাড়ে উঠার সময়ও পোশাকটি পরেছিলেন তিনি ।এখন স্বামীর সঙ্গে আইসল্যান্ডে ভ্রমণের সময় এটি পরার পরিকল্পনা করছেন। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর