,

১০০ বছর পরে যে ফুল ফোটে

news-image

গাছটির আসল নাম পুয়া রাইমন্ডি। এটি ব্রোমেলিয়া পরিবারের অন্তর্ভুক্ত। এই পরিবারের ৩০০০ প্রজাতির মধ্যে পুয়া রাইমন্ডিই বৃহত্তম।  পৃথিবীর দীর্ঘতম আন্দিজ পর্বতমালায় অদ্ভুত ধরনের এক ফুল গাছ পাওয়া যায়। গাছটিতে একশো বছর পর পর ফুল আসে। এটি ‘কুইন অব দ্য আন্দিজ’ নামেও অনেকের কাছে বেশ পরিচিত।

১৮৭০ সালে এক দল উদ্ভিদবিজ্ঞানী প্রথম গাছটির সন্ধান পান। গাছটি আন্দিজ পর্বতের ৩,০০০ থেকে ৪,৮০০ মিটার উচ্চতায় জন্মায়। প্রায় ৪০ ফুট লম্বা গাছটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ৮০ থেকে ১০০ বছরের মধ্যে মাত্র একবারই গাছটিতে ফুল আসতে দেখা যায়।

পুয়া রাইমন্ডি গাছে ৮ থেকে ২০ হাজার ফুল ফুটে এবং তার থেকে ৮০ থেকে ১২০ লক্ষ বীজ তৈরি হয়। আর আশ্চর্য হচ্ছে, এই ফুল আসার পরেই গাছটির মৃত্যু ঘটে।

গবেষকদের মতে, বিশ্বের পুষ্পজাতীয় উদ্ভিদের মধ্যে সবচেয়ে ধীর গতির ফুল ফোটা উদ্ভিদের মধ্যে এটি অন্যতম। দুঃখের বিষয়, বিরল প্রজাতির উদ্ভিদটি বর্তমানে বিপন্ন প্রজাতির উদ্ভিদ হিসেবে তালিকায় স্থান পেয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর