,

টাক মাথার ব্যক্তিদের বেশি পুরুষালি মনে করে নারীরাঃ গবেষণা

news-image

মাথাভর্তি ঘন চুল কার না ভালো লাগে। কিন্তু জিনগত, অসুস্থতা বা অন্য কারণে অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। অল্প বয়সেই মাথায় টাক পড়ার চিন্তায় রাতের ঘুম উড়ে যায়। মাথায় টাক থাকা ব্যক্তিরাও কেউ কেউ আত্মবিশ্বাসের অভাব বোধ করেন। কিন্তু তাদের দুশ্চিন্তা করা একেবারেই ভিত্তিহীন, এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক সমীক্ষা।

ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার এক দল বিজ্ঞানী একটি সমীক্ষা করেন। বিজ্ঞানী অ্যালবার্ট ই ম্যানস এই সমীক্ষার নেতৃত্ব দেন। সেখানে মাথায় টাক থাকা ব্যক্তিদের নিয়ে সমাজ কী ভাবে সে বিষয়ে জানার চেষ্টা করা হয়।

সমীক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ২০,০০০ ব্যক্তি অংশ নেন। অংশগ্রহণকারীদের মাথায় টাক থাকা ব্যক্তির বেশ কয়েকটি ছবি দেখানো হয়। এর মধ্যে একই ব্যক্তিক চুলসহ ও পরে চুল না থাকা অবস্থার ছবি দেখানো হয়।

দেখা যায়, মাথায় চুল না থাকা ছবিই বেশি পছন্দ করছেন পুরুষ ও মহিলারা। চুল না থাকা ব্যক্তিদের বেশি পুরুষালি বলে মনে করেছেন মহিলারা। অন্যদিকে, বেশিরভাগ ব্যক্তি মাথায় টাক থাকা ব্যক্তিদের বেশি বুদ্ধিমান ও পরিশ্রমী বলে মনে করেছেন।

তবে আংশিক টাক থাকা ব্যক্তিদের বিষয়ে নেতিবাচক মনোভাবই পোষণ করেছেন বেশিরভাগ ব্যক্তি। তাই বিজ্ঞানীদের বক্তব্য, অনেকটা টাক পড়লে সম্পূর্ণ চুল কেটে ফেলাই ভালো। তাছাড়া মাথায় চুল না থাকলে দাড়িও রাখা যেতে পারে বলে মনে করছেন তারা।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু