,

লিটন মিয়ার পিতার নাম আওয়ামী লীগ!

news-image

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) স্বামীর স্থানে পিতা, মায়ের স্থানে স্বামী- এমন অনেক ধরনের ভুল পাওয়া গেলেও এবার আলোচনার বিষয়টি ভিন্ন।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্মার্টকার্ড ভাইরাল হয়েছে- যেখানে একজনের পিতার নাম লেখা হয়েছে ‘আওয়ামী লীগ’। আর এটি নিয়ে ফেসবুকে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানা যায়, শেরপুরের মো. লিটন মিয়ার স্মার্টকার্ডে পিতার নামের ক্ষেত্রে এমনটি লেখা রয়েছে। আর তার সেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে চলছে মানুষের নানা মন্তব্য। ভাইরাল হওয়া স্মার্টকার্ডে দেয়া তথ্য অনুযায়ী, লিটন মিয়ার বাড়ি শেরপুর জেলার নকলা পৌরসভার ইসবপুর গ্রামে।

তবে ফেসবুকে লিটন মিয়ার ভাইরাল হওয়া স্মার্টকার্ডটি সঠিক কিনা এ বিষয়ে নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে জানা যায়, ইসির তথ্য ভাণ্ডারেও রয়েছে এমন তথ্য। নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে তার পিতার নাম ‘মৃত আওয়ামী লীগ’ লেখা রয়েছে।

এ বিষয়ে ইসির একজন কর্মকর্তা জানান, বিষয়টি অস্বাভাবিক লাগছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি সংশোধনের আবেদন করলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেবো।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু