,

একটি লাড্ডুর দাম ১৭ লাখ ৬০ হাজার টাকা!

news-image

দিল্লির লাড্ডুর কথা মানুষের মুখে মুখে, সে লাড্ডুও কেনার সামর্থ রয়েছে সবারই। কিন্তু এবার দিল্লির সেই লাড্ডুর সীমানা ছেড়ে বহু দূর চলে গেছে ভারতেরই হায়দ্রাবাদের বালাপুরের এক লাড্ডু। সেখানে এক লাড্ডুর দাম উঠেছে ১৭ লাখ ৬০ হাজার টাকা!

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই একটি লাড্ডুর এতো দামের কারণ এর ওজন ২১ কেজি। হায়দ্রাবাদের বালাপুরে গণেশ বিসর্জন উপলক্ষে এ বৃহৎ লাড্ডু তৈরি করা হয়। অতঃপর তা নিলামে তোলা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নিলামে সর্বোচ্চ দাম ১৭ লাখ ৬০ হাজার টাকায় সেই লাড্ডুটি কিনে নেন কোলানু রাম রেড্ডি নামে স্থানীয় এক ব্যবসায়ী।

এনডিটিভি জানিয়েছে, সোনার মোড়কে ওই বিশাল লাড্ডুটি রূপার থালায় করে দেয়া হয় রাম রেড্ডিকে। এরপর গণেশের বিসর্জনযাত্রায় ওই লাড্ডু মাথায় নিয়ে বাড়ি ফেরেন রেড্ডি।

জানা গেছে, শুধু এই লাড্ডুই নয় এর আগেও দুইবার নিলামে জয়ী হয়েছেন কোলানু রাম রেড্ডি। ২০১৮ সালে একই স্থান থেকে নিলামে যে লাড্ডুটি কিনেন তিনি তার দাম ছিল ১৬ লাখ ৬০ হাজার টাকা।

১৯৯৪ সাল থেকে বালাপুরে গণেশ বিসর্জনে বিশালাকার লাড্ডু বানিয়ে তা নিলাম হয়ে আসছে। বিষয়টি এখন সেখানের ধর্মীয় রীতিতে পরিণত। এলাকাবাসীর বিশ্বাস, নিলাম থেকে এ লাড্ডু যে পরিবারে যাবে সেখানে দেবতা আশীর্বাদ দিয়ে থাকেন। তাই লাড্ডু নিলামে উঠলে তা কিনতে মরিয়া হয়ে ওঠেন এলাকার সম্পদশালীরা।

সেই কারণে ২৫ বছর আগে মাত্র ১ হাজার ১১৬ টাকায় যে লাড্ডুর নিলাম প্রক্রিয়া শুরু হয়েছিল এ বছর তার সর্বশেষ দাম উঠল ১৭ লাখ ৬০ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু