,

ভাড়াটিয়ার কাণ্ডে হতবাক বাড়িওয়ালা

news-image

এমন কাণ্ড কেউ করতে পারে! বাড়ি ছাড়ার আগে সাধারণত ভাড়াটিয়ারা ঘরদোর পরিস্কার পরিচ্ছন্ন করে রেখে যায়। কিন্তু ব্রিটেনের এক বাড়িওয়ালার চোখ কপালে উঠেছে, যখন উনি দেখেছেন তার বাড়িটি আবর্জনার স্তুপ করে ভেগেছেন ভাড়াটিয়া। আশ্চর্যের ব্যাপার হলো, এই স্তুপে ওই ভাড়াটিয়া থেকেছেন কীভাবে?

বার্মিংহামের এরডিনটনের তিন বেডের ওই বাড়িটিতে ভাড়া ছিলেন এক মহিলা ও তার চার সন্তান। পাঁচ বছর ধরে তারা সেখানে থাকতেন। ভাড়া ছিল ৫৯০ ইউরো। কিন্তু তিন মাস ধরে সেখানে প্রবেশ করার অনুমতি পাননি বাড়িওয়ালা শাহিন মিয়া। আর যখন তিনি সেই বাড়িতে ঢুকলেন, হতবাক হলেন! এ কীভাবে সম্ভব!

তিনি বলেন, ‘পুরো বাড়িতেই ময়লার স্তুপ। সব আসবাবপত্র ভাঙ্গাচোড়া।’ শাহিন বলেন, ‘রান্নাঘর আর টয়লেটে প্রবেশ করার যাচ্ছিল না। কারণ ফ্লোরে পায়খানায় ভরা ছিল।’ আরো বলেন, ‘ঘরভর্তি খাবার ছড়ানো। ব্যবহার করা টয়লেট পেপার, চকোলেট, বিস্কিটের প্যাকেটের স্তুপ।’

তিনি আরো বলেন, ‘আমি ঘরে ঢুকে দুর্গন্ধে নাক বন্ধ করে ফেলি। পরে সহ্য করতে না পেরে বমি করে দেই।’ পুরো বাড়িটি পরিস্কার করতে এই বাড়িওয়ালার এখন খরচ হবে দুই হাজার ইউরো। আর বসবাসযোগ্য করতে খরচ হবে আরো কয়েক হাজার ইউরো।

সবশেষে শাহিন মিয়া বলেন, ‘ওই ভাড়াটিয়া মহিলার সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল। তিনি একজন স্মার্ট মহিলা। বুঝতে পারছি না, তিনি এমন কেন করলেন?’ ‘গত মাসে তিনি বলেন বাড়ি ছেড়ে দিবেন। কিন্তু যাওয়ার সময় তিনি আমাকে ঘরের চাবি পর্যন্ত দিয়ে যাননি। আমি দরজা ভেঙ্গে ভেতরে ঢুকেছি।’

-মিরর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর