,

পরিবারকে সুখে রাখতে ভাড়াটে খু’নি দিয়ে নিজেকেই হ’ত্যা!

news-image

মানুষকে ঋণ দিয়ে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। ঋণ আদায় করতে না পারায় প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। ভর করেছিল হতাশাও। এমন পরিস্থিতিতে নিজের পরিবারকে বাঁ’চাতে ভাড়াটে খু’নে দ্বারা নিজেকেই হ’ত্যা করলেন এক ভারতীয় ব্যক্তি। ইন্ডিয়া টুডে জানায়, বলবীর খারোল (৩৮) নামে এক ব্যক্তিকে খু’নের দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রাজবীর সিংহ আর সুনীল যাদবকে জেরা করে অবিশ্বাস্য এক ঘটনার মুখোমুখি হন পুলিশ কর্মকর্তারা। দুই খু’নি থেকে পুলিশ পেয়ে যায় বলবীরের কল রেকর্ড আর সিসিটিভি ফুটেজ। রাজবীর আর সুনীলের দাবি, বলবীরই তাদের নিয়োগ করেছিল নিজেকে খুন করানোর জন্য।

জানা যায়, রাজস্থানের ভিলওয়ারা জেলার বাসিন্দা বলবীর সুদে ঋণ দেওয়ার কারবার করতেন। ২০ লাখ রুপি ধার দেন তিনি নানা জনকে। কিন্তু ছ’মাসে কেউ এক টাকাও ফেরত দেয়নি তাকে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ৩৮ বছর বয়সী এই ব্যক্তি।

পরিবারের কথা চিন্তা করে বলবীর একটি পন্থা বেছে নেন। মাসখানেক আগে বেসরকারি ব্যাংক থেকে ৫০ লাখ রুপির একটা জীবনবীমা করালেন। প্রথম মাসের প্রিমিয়ামও জমা দিলেন। এরপর নিজেকেই পৃথিবী থেকে সরাতে পরিকল্পনা করতে থাকলেন। কারণ বলবীর মারা গেলে ওই ৫০ লাখ রুপি পুরোটাই পাবে তার পরিবার। এই টাকা দিয়ে তার স্ত্রী-সন্তানেরা সুখেই বাকিটা জীবন পার করে দিতে পারবে।

সুনীল ও রাজবীর পুলিশকে জানায়, বলবীর প্রথমে চেয়েছিলেন পরিকল্পিত দুর্ঘটনায় নিজের মৃত্যু ঘটাতে। কিন্তু এতে তিনি ব্যর্থ হন। শেষমেশ নিজেকে হ’ত্যা করতে ভাড়া করলেন রাজবীর আর সুনীলের। ৮০ হাজার রুপিতে এই দুই খুনীর সঙ্গে চুক্তি করেন বলবীর।

২ সেপ্টেম্বর বলবীর দুই খু’নিকে অগ্রিম ১০ হাজার রুপি দিলেন। তারপর তিনজনে মাংরোপ এলাকার একটা ফাঁকা জায়গায় চলে গেলেন। বলবীর তাদের জানান, বাকি টাকাটা তার পকেটে আছে। তাকে খুন করে যেন টাকাটা ওরা নিয়ে নেয়। নির্দেশ মতোই রাজবীর বলবীরের হাত-পা বেঁধে ফেলল। সুনীল শ্বা’সরোধ করে তাকে হ’ত্যা করে।

বলবীরের হ’ত্যাকা’ণ্ডের সূত্র ধরে গত সোমবার সুনীলদের গ্রেপ্তার করে। মঙ্গলবার পুলিশ সুপার হরেন্দ্র মাহাওয়ার সংবাদমাধ্যমকে পুরো ঘটনাটি জানান।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু