,

১০ ছেলের পর কন্যা সন্ত্রানের জন্ম দিয়ে গড়লেন ইতিহাস

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের স্কটিশ হাইল্যান্ডের বাসিন্দা এ্যালিক্সিস ব্রেট একটি কন্যা সন্তানের জন্য ১০টি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। এবার দিলেন সুখবর। একটি কন্যা শিশুর জন্ম দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তাদের পরিবারে এখন সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৩।
ব্রিটেনের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম বলে দাবি করছে ট্যাবলয়েড মিডিয়া মিরর।

এ্যালিক্সিস বলেন, ভেবেই নিয়েছিলাম হয়ত আমি আরেকটি ছেলে সন্তান জন্ম দিতে যাচ্ছি। কিন্তু যখন ও ভূমিষ্ট হবার দেখলাম মেয়ে হয়েছে তখন আমার খুশি আর ধরে না। এ এক অসাধারণ অনুভূতি।

মেয়েটির নাম রাখা হয়েছে ক্যামেরন যে কিনা তার সবচেয়ে বড় ভাইয়ের চেয়ে ১৭ এবং ছোট ভাইয়ের চেয়ে ২ বছরের ছোট। তার বাবা ৪৪ বছরের ডেভিড একজন ট্রেন চালক।

৩৯ বছরের এ্যালিক্সিস বলেন, সবাই এখন ক্যামেরনকে নিয়ে ভীষণ ব্যস্ত। তার চারপাশ ঘিরে থাকে। তাকে ঘুম থেকে জাগাতে চেষ্টা করে। কোলে নিতে চায়। খাওয়াতে চায়।

এ্যালিক্সিস হেমে বলেন, এখন আমাদের অবশ্যই সন্তান ধারণে বিরতি দিতে হবে। আরো একটি সন্তান নেয়ার ইচ্ছা ছিল তবে আর নয়। আমার পরিবারকে বেশ ভালোবাসি। অনেকে মনে করতেন সরকারি সহায়তা নেয়ার জন্যে আমরা এতগুলো সন্তান নিয়েছি। আদতে তা নয়। ডেভিড যথেষ্টই আয় করে। যে কারণে সহায়তার জন্যে বিবেচিত নই।

এ্যালিক্সিসের বড় ছেলেটি ক্যাম্পবেলের বয়স ১৭, এরপর হ্যারিসন ১৬, কোরে ১৪, লাচিয়ান ১১, ব্রডি৯, ব্রান ৮, হান্টার ৬, ম্যাক ৫, ব্লেক ৩, রোথাগাইধ ২ এবং সর্বশেষ সদ্যজাত কন্যা শিশু ক্যামেরন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু