,

সরাইল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন রোকেয়া বেগম

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : টানা তিনমাস সিদ্ধান্তহীনতার পর অবশেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হলেন মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোছা. রোকেয়া বেগম।গত বৃহস্পতিবার (১আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘স্থানীয় সরকার বিভাগ’-এর (উপজেলা-১ শাখা) উপ-সচিব নুমেরী জামান স্বাক্ষরিত স্বারক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় । চেয়ারম্যান হিসেবে রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম ২৫ এপ্রিল শপথ গ্রহন করেন। পরিষদের প্রথম সভা হয় ১৪ মে।প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ার কথা থাকলেও এ পদে প্রার্থী জটিলতায় কোন সিদ্ধান্ত নিতে পারেননি পরিষদ। পরে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা একত্রে বসে আলোচনা করেও এর সমাধান দিতে পারেননি তাঁরা।

সর্বশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা যথাযথ আইনি পক্রিয়ায় পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচনের সিদ্ধান্তের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠান। এদিকে ‘প্যানেল চেয়ারম্যান-১’ ছাড়াই গত ৩ মাস যাবত চলে উপজেলা পরিষদের সকল কর্মকাণ্ড।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন) এর ধারা ১৫ (১) অনুসারে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়নি। ফলে একই আইনের ধারা ১৫ (৫) অনুসারে সরকার কর্তৃক চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়। সেখানে প্যানেল চেয়ারম্যান-১ হয়েছেন ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকেয়া বেগম। প্যানেল চেয়ারম্যান-২ হয়েছেন ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর