,

সরাইলে ৩০ কেজি গাঁজা ফেলে পালালো পাচারকারীরা

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকা থেকে ৩০ কেজি গাঁজা সহ একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর সাড়ে পাঁচ’টার দিকে মহাসড়কে ধাওয়া করে পুলিশ এসব উদ্ধার করে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটু’র নেতৃত্বে সহকারী দারোগা মো. এনামুল হক  ও মো. আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় অবস্থান নেন। ভোরে মাদক বহনকারী পিকঅাপ ভ্যানটি মহাসড়কে ঘটনাস্থলে পৌঁছলে, পুলিশের সিগনাল অমান্য করে এটি দ্রুত ঢাকার দিকে রওয়ানা হয়। এতে পুলিশ ধাওয়া করলে কিছু দূর যাওয়ার পর মাদকবাহী যানটি মহাসড়কে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর