,

সরাইলে সাংবাদিককে হুমকি, থানায় ডায়েরি

news-image

বিশেষ প্রতিনিধি, সরাইল : মাদক ও অবৈধ দখলদারদের নিয়ে রিপোর্ট করায় ‘দৈনিক আমাদের নতুন সময়’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রতিনিধি ও সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন রায়হান সরকার নামে এক মাদকসেবি। রায়হান উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মোজাম্মেল হক সরকার মোহনের ছেলে। গত মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সদরের উচালিয়াপাড়া মোড় এলাকায় সরাইল-নাসিরনগর রাস্তায় প্রকাশ্যে এই প্রাণনাশের হুমকি দিলে সাংবাদিক আরিফুল ইসলাম সুমন মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাংবাদিক সুমন বলেন, রায়হান সরকার দলিল লিখকের অন্তরালে ইয়াবা কারবার চালিয়ে আসছে। তার ভাই নছরু সরকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সম্প্রতি এলাকার মাদক কারবার ও সরকারি জায়গা অবৈধ দখল নিয়ে আমি একাধিক প্রতিবেদন করি। এসব প্রতিবেদন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে একটি কুচক্রী মহলের ইশারায় রায়হান সরকার আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো সহ আমাকে মুঠোফোনে হুমকি দেওয়ায়।মঙ্গলবার আমি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে যাওয়ার সময়ে রায়হান সরকার সহ অজ্ঞাতনামা আরও দু’তিনজন মাদক কারবারি আমার সঙ্গে অশোভন আচরণের পর তারা আমাকে প্রাণনাশের হুমকি দেন। এসময় রায়হান সরকার আমাকে হুমকি দিয়ে বলেন, ‘তাদের বিরুদ্ধে যদি  পত্রিকায় আর কোনো রিপোর্ট করি, তাহলে আমাকে খুন করে লাশ গুম করিয়া ফেলিবে’।

এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করেন দলিল লিখক রায়হান সরকার। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন বলেন, এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিষয়টি নিয়ে সকল সদস্যের মতামতের ভিত্তিতে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর