,

সরাইলে বাড়ির সামনে ফেলে গেল যুককের লাশ

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির সামনে সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার (২৭ জুলাই) সকালে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।নিহত যুবকের নাম মোক্তার মিয়া (১৯)। সে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকার রহমত আলীর ছেলে।

নিহতের পিতা রহমত আলী বলেন, শুক্রবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে পাশ্ববর্তী দেওড়া গ্রামের মুছা ভূইয়ার ছেলে শাহীন (২৫), যাদবপুর গ্রামের আবুল খায়েরের ছেলে বাবু (২২)  ও শহিদ মিয়ার ছেলে রফিকুল (১৮) প্রতিদিনের মতো কাজ করার জন্যে তার ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। ভোর ৫টার দিকে মোক্তারের লাশ বাড়ির সামনে সড়কের পাশে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন  বলেন, প্রতিদিনের মতো মোক্তার ভোররাতে কাজের উদ্দেশ্যে তার সহকর্মী শাহীন, বাবু ও রফিকুলের সঙ্গে বেরিয়ে যায়। সকালে তার বাড়ির সামনে লাশ ফেলে যায়। তার সহকর্মী রফিকুলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর