,

ফের বড় ধরনের বন্যার আশঙ্কা আবহাওয়া অধিদফতরের

news-image

মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় থাকলেও বাংলাদেশে ফের সক্রিয় হয়েছে। ফলে বুধবার থেকে শুরু হয়েছে হালকা বর্ষণ। তবে শিগগির ভারী বর্ষণের প্রবণতা বাড়তে পারে। এতে কয়েকদিন আগে বৃদ্ধি পাওয়া তাপমাত্রা কমতে থাকবে। মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে। তবে এতে করে ফের বন্যার আশঙ্কাও করা হচ্ছে। বুধবার আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সেদিন সকালে রাজধানীতে রোদ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ ঘিরে ফেলে পুরো আকাশ। মাঝে মধ্যে রোদ কিছুটা উঁকি দেয়। এরপর রাত পৌনে ১১টার দিকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে মাঝারি বৃষ্টিপাতে পরিণত হয়। প্রায় ২০ মিনিট পর আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে মোটামুটি সক্রিয় হয়েছে। এটি ধীরে ধীরে দেশের বিভিন্ন জায়গায় বিরাজ করতে পারে।  তিনি আরো বলেন, বৃদ্ধি পাওয়া তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজ করছে, তা কমে ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তাপমাত্রা কমলেও গরমের প্রখরতা তেমনটা কমবে না। কারণ, এখন বর্ষা মৌসুম চলছে। এ সময় ভ্যাপসা গরম বিরাজ করে।

বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। অন্যদিকে বুধবার থেকে নদী বন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আরো সাত দিন বৃষ্টি হতে পারে বলেও তাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর