,

সরাইলে ছেলে ধরা গুজব ঠেকাতে পুলিশের প্রচারণা

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ছেলে ধরা গুজবে কান না দিতে ও ছেলে ধরা গুজব ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ পাড়া-মহল্লায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এরই অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টায় সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটু সরাইল সরকারি কলেজ ও কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে সরেজমিন উপস্থিত হয়ে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ প্রচারণা চালান।

এসময় ওসি শাহাদাত হোসেন বলেন, বর্তমান সময়ে অত্র সরাইল থানা এলাকা সহ সমগ্র বাংলাদেশে কিছু দুষ্কৃতিকারী চক্র জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য গলা কাটার গুজব ছড়িয়েছে। যাহা দণ্ডনীয় অপরাধ। যাহা সত্য নয়। গুজবে কান দিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের মাধ্যমে সকলের প্রতি আহবান জানান। এলাকায় কোন সন্দেহ ভাজন অপরিচিত ব্যক্তি দেখা গেলে সঙ্গে সঙ্গে সরাইল থানায় ০১৭১৩৩৭৩৭৩১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে গুজব কে না বলি, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি।

এসময় সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক সহ শিক্ষক ও স্থানীয় কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর