,

রোগী সেগে ভুয়া চিকিৎসককে হাতেনাতে ধরলেন এএসপি

news-image

চাঁদপুরের হাজীগঞ্জ রোগী সেজে ভুয়া চক্ষু চিকিৎসক ধরলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের বিশ্বরোডস্থ নিউ লায়ন্স চক্ষু হাসপাতালের ভুয়া চিকিৎসক ইমন চৌধুরীকে গ্রেফতার করা হয়। প্রায় আড়াই বছর ধরে ইমন চৌধুরী এই ভুয়া চিকিৎসক সেজে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন।

ইমন চৌধুরীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। এই ভুয়া চিকিৎসক ফরিদপুরের একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন বলেও দাবি করেন। চাঁদপুরের হাজীগঞ্জে কর্মজীবন হলেও তার স্ত্রী ও সন্তানরা থাকেন ঢাকায়। হাজীগঞ্জ থানা পুলিশের এক সদস্য রোগী সেজে নিউ লায়ন্স চক্ষু হাসপাতালে যান। ওই সময় ভুয়া চিকিৎসক ইমন চৌধুরী তার বাম চোখ অপারেশনের কথা বলেন।

এক পর্যায়ে প্রস্তুত থাকা অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ও পুলিশের একটি ফোর্স হাসপাতালে হানা দিলে ভুয়া চিকিৎসক ইমন চৌধুরী কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তিনি চিকিৎসকের পাশাপাশি হাসপাতালে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন বলে নিশ্চিত হওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন যুগান্তরকে জানান, ভুয়া চিকিৎসক ইমন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হবে। অভিযানে অংশ নেন হাজীগঞ্জ থানা পুলিশের এসআই ফারুক হোসেনসহ গোয়েন্দা পুলিশ সদস্যরা।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান