সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রয়ণ প্রকল্পের ঘর আছে, বসবাসের মানুষ নেই

news-image
আরিফুল ইসলাম সুমন : সরাইল উপজেলায় থাকলেও এই ঘরে বসবাস করার মানুষ নেই। আশপাশের লোকজন জানান, সরকারি অর্থায়নে এই ঘর নির্মাণ হওয়ার পর থেকে ঘরটি মানুষ শূন্য অবস্থায় তালাবদ্ধ হয়ে পড়ে আছে মাসের পর মাস ধরে।
খোঁজ নিয়ে জানা যায়, অনুমান বছর দু’য়েক আগে “সরকারের জমি আছে ঘর নেই” প্রকল্পের একটি ঘর পান উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কালীকচ্ছ গ্রামের বাসিন্দা মোঃ ইনু মিয়ার ছেলে মোহাম্মদ আলী। তবে ঘরটি নির্মাণ হওয়ার পর একদিনও তিনি এই ঘরে বসবাস করেননি। মাসের পর মাস এই ঘর তালাবদ্ধ রেখে মোহাম্মদ আলী পরিবার নিয়ে একই গ্রামে অন্যত্র বসবাস করছেন। তবে কয়েকদিন আগে তিনি এই ঘর তার ছোট ভাই রফিক মিয়ার কাছে ভাড়া দিয়েছেন বলে প্রতিবেশী লোকজন জানান।
এদিকে আশপাশের একাধিক লোকজন অভিযোগ সহকারে জানান, মোহাম্মদ আলী এই সরকারি ঘর স্থানীয় ইউপি সদস্যকে ২৫ হাজার টাকা ঘুষ দিয়ে এনেছেন। এখন এই ঘর তালাবদ্ধ। অথচ এই ঘরের পাশেই রয়েছে গৃহহীন কয়েকটি পরিবার। তারা এই ঘর দেখে শুধু দীর্ঘশ্বাস ফেলে।
এ ব্যাপারে জানতে খোঁজ করা হলে মোহাম্মদ আলীকে পাওয়া যায়নি। তবে তার ভাই রফিক মিয়া জানান, বড় ভাই মোহাম্মদ আলী এই ঘরে থাকেন না। তিনি অন্যত্র বসবাস করেন। এই সরকারি ঘরে রফিক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কয়েকদিন আগে উঠেছেন।এ বিষয়ে কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান শরাফত আলী বলেন, বিষয়টি আমি আগে জানতাম না। এখন খোঁজ খবর নিয়ে দেখবো।
সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম  বলেন, “যে ব্যক্তি ঘর পেয়েও এই ঘরে বসবাস করেননা, এমন ব্যক্তিকে জনপ্রতিনিধিরা কেন ঘর দিলেন”? বিষয়টি আমি অবশ্যই খোঁজ খবর নিব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক