,

সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড, ছিলনা  অগ্নিনির্বাপক যন্ত্র

news-image
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগ ভবনের একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ছিল না অগ্নি নির্বাপক যন্ত্র।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত আরএমও) আনাস ইবনে মালেক জানান, রাতে বর্হিবিভাগ ভবনে আগুন দেখে প্রথমে ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেন। পরে তিনি বিদ্যুৎ বিভাগে আগুন লাগার বিষয়টি অবগত করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না।

খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা এস এম শামীম সাংবাদিকদের জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এই স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলে আগেই এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূইঁয়া। তিনি বলেন, সময়মতো ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়ায় এবং বিদ্যুৎ বিভাগকে জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করানোর কারণেই স্বাস্থ্য কমপ্লেক্স বড় ধরণের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল।

অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রাতেই তাৎক্ষণিক মুঠোফোনে সার্বিক খোঁজখবর নেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় এই নারী সাংসদ ক্ষোভ প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর