,

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নীতিমালা পরিবর্তনের দাবি

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের প্রহসনের নীতিমালা পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়কে বাচার জন্য রংপুরবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্মচারী সমন্বয় পরিষদ।

শুক্রবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয় পরিষদের সদস্য রবিউল ইসলাম রবি। লিখিত বক্তব্যে বলা হয়েছে, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসি ও হাতেগোনা কয়েকজন শিক্ষকের কাছে জিন্মি হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের যে নীতিমালা করার কথা তা কাউকে না জানিয়ে রাতের আধারে বৃহস্পতিবারের সিন্ডিকেট সভায় করা হয়েছে।

সংবাদ সন্মেলনে আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ঢাকায় করা হচ্ছে। শুক্রবার সিন্ডিকেট সভা বৃহস্পতিবার অতিগোপনে করা হয়েছে। সংবাদ সন্মেলনে কর্মচারী সমন্বয় পরিষদের তিন দফা দাবী মেনে নেওয়ার জন্য বিশ্বিবিদ্যালয়ের উপাচার্যের প্রতি আহবান জানান। দাবীগুলোর মধ্যে রয়েছে, কর্মচারীদের পদোন্নতি ও আপগ্রেডেশন নীতিমালা প্রনয়োন, ৫৮ জন কর্মচারীর ৪৪ মাসের বকেয়া বেতন প্রদান ও ২৫জন কর্মকর্তা ও কর্মচারীর আপগ্রেডেশনের মাধ্যমে ১০ম গ্রেডে উন্নতি হওয়ায় তাদের সকল সুযোগ সুবিধা প্রদানসহ মাষ্টার রোলের সকল কর্মচারীদের চাকুরী স্থায়ী করনের দাবী জানান। চলতি মাসে মধ্যে তাদের দাবীগুলো বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা