মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে স্কুল ভবন নির্মাণের ১০ বছর পর পরিত্যক্ত ঘোষণা ! 

news-image
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গুনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন নির্মাণ হওয়ার ১০ বছর পর, এটিকে পরিত্যক্ত ভবন হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ। বর্তমানে দুই কক্ষের এই ভবনটি বিদ্যালয় পরিচালনা কমিটির জনৈক ব্যক্তির গোয়ালঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠের পশ্চিম দিকে পরিত্যক্ত ভবনটিতে ৩টি গরু বেঁধে রাখা হয়েছে। ভবনের একপাশে রাখা হয়েছে গোখাদ্য। এছাড়াও বিভিন্ন মালামাল ভর্তি বেশকিছু বস্তা সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ভবনটির বিভিন্ন অংশের দেয়াল খসে খসে পড়ছে। এই ভবনের দরজা-জানালা বহু আগেই খুলে ফেলা হয়েছে। সরকারি বরাদ্দে ভবনটি বিগত ১৯৯৬ সালে নির্মাণ করা হয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান রওশন আরা (লাকী) বলেন, এ ভবন অন্তত ১১ বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। তিনি প্রশ্ন রাখেন, একটি পাকা ভবন যদি ১০-১৫ বছরে ঝুঁকিপূর্ণ হয়ে পরিত্যক্ত ঘোষিত হতো, তাহলে কি মানুষ পাকা ভবন নির্মাণ করতো ? এই ভবনটি ও এটির নির্মাণকালের বয়স দেখলেই বুঝা যায়, ভবন নির্মাণে  অর্থ কিভাবে লুটপাট করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ এলেম মিয়া  বলেন, এই ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম হয়। নির্মাণের ৬ মাস পরই এ ভবনে ত্রুুটি দেখা দেয়। কয়েক বছরের মধ্যে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নির্মাণের ১০ বছর পরেই এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা দেওয়া হয়। আর ভবনের দরজা-জানালা বহু আগেই ভেঙে পড়ে নষ্ট  হয়ে গেছে।
সরাইল এল জি ই ডি’র উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকি এ প্রতিবেদককে বলেন,  একটি পাকা ভবন নির্মাণে কমপক্ষে ৫০ বছর এর স্থায়িত্ব অবশ্যই থাকার কথা। কোন কোন ভবন ৭০ থেকে ১০০ বছরও টিকে থাকে। নির্মাণের ১২/১৫ বছরে  ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পরিত্যক্ত ঘোষিত হয়, এটি আসলে কাম্য নয়। এমনটি হয়ে থাকলে নিশ্চয়ই নির্মাণকাজে বড় ধরণের ত্রুুটি হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক