,

প্রেমের টানে ভারতে বরিশালের তরুণী, অতঃপর …

news-image

নিউজ ডেস্ক।। ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া এক ভারতীয় নাগরিকের কবল থেকে ১৫ দিন পর সুকৌশলে পালিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় উম্মে হাবিবা (২০) নামে এক নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বিকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি।

খুলনা ২১ বিজিবি বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটক বরিশালের মেহেন্দীগঞ্জ থানার উম্মে হাবিবা (২০) নামে ওই তরুণী তাদের জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ওই নারী গত ২৪ জুন বাবু নামে এক ভারতীয় নাগরিকের সঙ্গে দেখা করার উদ্দেশে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারতে যায়।

ভারতে যাওয়ার পর অপরিচিত কয়েকজন ব্যক্তি তাকে একটি প্রাইভেট কারে করে নিয়ে একটি বাড়িতে রাখে। ওই বাড়িতে এক নারীর মাধ্যমে জানতে পারে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। লাইন খারাপের কারণে তাকে পাঠাতে দেরি হচ্ছে। এ খবর শুনে ওই নারী গত ৫ জুলাই ভোরে সেখান থেকে কৌশলে পালিয়ে এসে সীমান্তের একটি বাড়িতে অবস্থান নেয়। পরে মঙ্গলবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি টহল দল তাকে আটক করে। আটক নারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন জানান, বিজিবি উম্মে হাবিবা নামে এক নারীকে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে থানায় সোপর্দ করেছেন। তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল