,

কী হয়েছে পরীমনির? (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। হালের জনপ্রিয় নায়িকা পরীমনি। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ আলোচনায় আছেন এই অভিনেত্রী। এবার আবারও আলোচনায় এলেন একটি ছবি ও একটি ভিডিওকে কেন্দ্র করে।

আজ মঙ্গলবার পরী তার ফেসবুক অ্যাকাউন্টে হাতের উপর হাত রাখা একটি ছবি প্রকাশ করেন। আর তার ক্যাপশনে লিখেছেন- ‘যে হাত বলে দেয়, ভয় নেই আমি আছি!’ তার এমন স্ট্যাটাসে অনেকেই শুভ কামনা জানিয়েছেন। অনেকে আবার বিষয়টি ভিন্ন দিকে নিয়ে গেছেন। পরবর্তীতে পরী তার স্ট্যাটাসে কিছুটা বদলে লিখেছেন- ‘যে হাত বলে দেয়, ভয় নেই বেটা আমি আছি!’ পরীর এমন স্ট্যাটাস দেখে মনে হচ্ছে, তার ঘনিষ্ট কেউ অসুস্থ, যার পাশে দাঁড়িয়েছেন পরী।

অন্যদিকে, গতকাল পরী তার ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায় বৃষ্টিভেজা দিনে, জানালার পাশে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছেন তিনি। এক মিনিট আট সেকেন্ডের ওই ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন- পরীদের আটকে রাখতে নেই! আর স্থান হিসেবে তিনি তুলে ধরেছেন অ্যাপোলো হাসপাতাল।

তার এমন স্ট্যাটাসে মনে হয়েছে, সে নিজে অসুস্থ। আর তাকে হাসপাতালে থাকতে বাধ্য করা হচ্ছে। অনেকেই জানতে চেয়েছেন কী হয়েছে পরীর? পরীর স্ট্যাটাস ও মূল ঘটনা জানতে দৈনিক আমাদের সময় অনলাইন-এর পক্ষ থেকে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, পরীমনি বর্তমানে ব্যস্ত আছেন ‘বিশ্ব সুন্দরী’ ছবির কাজে। এটি নির্মাণ করছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। ছবিতে পরীর সঙ্গে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ। জানা গেছে, চলতি সপ্তাহে ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে।  ফেসবুকে প্রকাশ করা পরীমনির ভিডিও

https://www.facebook.com/pori.monii/videos/409690483225267/?v=409690483225267

এ জাতীয় আরও খবর

নিজভূমে ফিরতে চায় রোহিঙ্গারা

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা