,

অবশেষে নুরুজ্জামান লস্করকে কোলে তুলে নিলেন বিএনপি

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করায় অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুকে বিএনপি’র দলীয় সকল পদ থেকে বহিস্কার করা হয়েছিল। নুরুজ্জামান লস্কর ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ পদে দায়িত্বপালন করছিলেন।

পরে বহিস্কারের বিষয়টি নিয়ে নুরুজ্জামান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর কাছে লিখিত আবেদন করেন। গত ৭ জুলাই বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় এক চিঠির মাধ্যমে নুরুজ্জামান লস্করের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। এখন থেকে দলীয় সকল পদে স্ববহাল থেকে দলের কার্যক্রমকে আরো গতিশীল করার পরামর্শও দেওয়া হয় তাকে চিঠিতে।

এ ব্যাপারে জানতে মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে নুরুজ্জামান লস্কর এ প্রতিবেদককে বলেন, আমি কখনোই দলের বিরুদ্ধে নই। এলাকার মানুষের চাপাচাপিতে আমি নির্বাচনে অংশ নেই। আমি দলের কান্ডারী বলেই, দল আমাকে সন্মান জানিয়েছে এবং মূল্যায়ন করেছে। এ জন্য দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমানে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে দলীয় কর্মকান্ড আরো গতিশীল করাই আমার কাজ। এর জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর