,

সরাইল পানিশ্বর মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শনে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি

news-image
বিশেষ প্রতিনিধি, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর বাজার এলাকায় মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। আজ শনিবার(৬জুলাই) দুপুরে তিনি পানিশ্বর বাজার এলাকায় মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন।
এ ব্যপারে তিনি ভাঙ্গনের কবলে পড়া ক্ষতিগ্রস্থ লোকজনকে আশ্বস্থ করে বলেন পানিশ্বর বাজারসহ রাজাপুর গ্রামে মেঘনা নদীর ভাঙ্গন রোধে বেরিবাধঁ নির্মাণ করতে ইতিমধ্যেই আমি জাতীয় সংসদে দাবি জানিয়েছি। আশা করি শীঘ্রই জনস্বার্থে এখানে বেরিবাঁধ নির্মাণ করা হবে। এ সময় বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম, উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির একমাত্র ছেলে মাইনুল হোসেন তুষার,  বিশিষ্ট আইনজীবি এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, দুলাল মাহমুদ আলী(ডি এম দুলাল), ছাত্রনেতা আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর