,

রাঙামাটির মাইনীবাজারে আগুনে পুড়ল ৭০বসতঘর

news-image

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়াটিলাতে বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান, ২টি ফার্নিসার কারখানাসহ পুড়ল ৭০টি বসতঘর।
স্থানীয় এলাকাবাসী,সেনাবাহিনী,দিঘীনালা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় ৫ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ৪ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছে। স্থানীয়রা ধারণা করছে বসত ঘরের চুলা থেকে আগুন লাগতে পারে। ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচের বসবাস করছে।

এলাকাবাসীরা জানায়, রাত পৌনে একটার সময় মানুষ যখন গভীর ঘুমে অচেতন ঠিক তখনই লাগে। স্থানীয় লোজনের চিৎকারে মানুষ দিক বেদিক ছোটাছুটি করতে শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী, সেনাবাহিনী পুলিশের সদস্যরা আগুন নিয়ন্ত্ররে আনার চেষ্টা চালায়। পরে খাগড়াছড়ির দীঘিনালা ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ৫ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরীর,রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত উপস্থিত থেকে স্থানীয়দের সহযোগিতা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর