,

গাড়ির লোভে উবার চালককে গলা কেটে হত্যা

news-image

নিউজ ডেস্ক।। উত্তরায় উবার চালক আরমান হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ( ডিবি) উত্তর বিভাগ। আরমানের টয়োটা এলিয়ন মডেলের গাড়িটি ছিনতাই করা তাদের মূল টার্গেট ছিল বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-হত্যার মূল পরিকল্পনাকারী সিজান (২৪), শরিফ (১৯) ও সজিব (২০)।

পরিকল্পনা অনুযায়ী, উবারের রাইড রিকোয়েস্টে তারা এক-দুই বার নয়, পাঁচ বারের চেষ্টা করে পেয়েছিল কাঙ্ক্ষিত এলিয়ন মডেলের গাড়ি। তবে গাড়িটি ছিনতাই করতে না পারলেও চালকে গলা কেটে হত্যা করেছিল তারা। আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত সিজান আগেও গাড়ি ছিনতাই করেছে। একজন লোক ৮ লাখ টাকা দিয়ে এলিয়ন মডেলের গাড়ি কিনতে সিজানের সঙ্গে যোগাযোগ করে। এলিয়ন গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে সিজান রামপুরায় অবস্থিত তার বাসার ছাদে শরিফকে নিয়ে পরিকল্পনা সাজায়। এক পর্যায়ে তাদের পরিকল্পনায় সজীবকে যুক্ত করে।

পুর্ব পরিকল্পনা অনুযায়ী, ১৩ জুন নিউমার্কেট থেকে দুটি সুইচ গিয়ার চাকু কেনে তারা। রাত আনুমানিক ১১টার দিকে সিজান উবারে কল করলে গাড়িটি এলিয়ন না হওয়ায় কল বাতিল করে দেয়। এভাবে পঞ্চম চেষ্টায় পেয়ে যায় উবার চালক আরমানের এলিয়ন মডেলের গাড়িটি।

ডিবির এই কর্মকর্তা জানান, গাড়িতে চড়ে তারা উত্তরার উদ্দেশে রওনা হয়। উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৫২ নম্বর বাড়ির সামনে নিরিবিলি স্থানে গাড়িটি থামাতে বলে। গাড়ির ভাড়া পরিশোধ না করে ২০ মিনিট অপেক্ষা করে। এরপর অনুমানিক রাত ১২টা ৩৭ মিনিটে চারদিকে নিরাপদ মনে করেন তারা।

এ সময় সিজানের ইশারায় চালক আরমানের পেছন ছিটে বসা শরিফ আরমানের মাথার চুল পেছনের দিকে টেনে ধরে চাকু দিয়ে গলা কেটে গাড়ি থেকে নেমে যায়। পরবর্তী সময়ে আশেপাশের পরিবেশ অনুকূল না হওয়ায় আরমানের মৃতদেহসহ গাড়িটি রেখে তারা পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর