,

সরাইলে ৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ !

news-image
আরিফুল ইসলাম সুমন,  সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কের প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগ সরেজমিন তদন্ত করতে গত ১ জুন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এনামুল হক এবং ব্রাহ্মণবাড়িয়ার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম এ সড়কের সংস্কার কাজ পরিদর্শন করে গেছেন। এসময় স্থানীয় লোকজন তাদের কাছে এই সড়কে সিডিউল মোতাবেক কাজের দাবি করলে, তারা ভালোভাবে কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়ে যান। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এ সড়কের সংস্কার কাজ বন্ধ রেখেছে।

জানা যায়, জেলার সরাইল উপজেলা ও নাসিরনগর উপজেলার ভাটি অঞ্চলের প্রায় ছয় লক্ষ মানুষের একমাত্র চলাচলের মাধ্যম “সরাইল-অরুয়াইল সড়ক।” ভাটি এলাকার মানুষের দীর্ঘ  দিনের স্বপ্ন বাস্তবায়নে ২০১০ সালে এই সড়ক নির্মাণ হয়। অভিযোগ আছে, হাওর এলাকায় এই সড়ক নির্মাণের প্রথমেই নানা অনিয়ম হয়। ফলে প্রতিবছর বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্থ হয়। আর এতে সংস্কারের নামে বিভিন্ন বরাদ্দ বাস্তবায়নে লুটপাটের মহোৎসব চলে আসছে, মূলত এসব বরাদ্দে কার্যত কোনো কাজই করা হয়নি।

এদিকে দীর্ঘ ভোগান্তির পর প্রায় একবছর আগে সড়কটির একাংশের তিন কিলোমিটার এলাকা ভালোভাবে পুনঃনির্মাণের জন্য ৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ আসে। কাজটি পান “মেসার্স হাসান এন্টারপ্রাইজ” নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। পরবর্তীতে এ সংস্কার কাজে আরো কিছু অর্থ বরাদ্দ আসে। শুষ্ক মৌসুমেই এ সড়কের সংস্কার কাজ করার জোর দাবি থাকলেও ঠিকাদার অনিয়ম করতেই কচ্ছপ গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। আর ঠিকাদারকে এ সংস্কার কাজে অনিয়মে সহায়তা দিয়ে যাচ্ছেন উপজেলা এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী আব্দুল্লাহ আল বাকি বিল্লাহ ও সার্ভেয়ার শফিকুর রহমান।

অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া জানান, সড়ক সংস্কার কাজে এমন অনিয়ম ও দুর্নীতি কখনোই দেখিনি। প্রত্যেকটি সেক্টরে ঠিকাদার ইচ্ছামতো ফাঁকি দিয়ে যাচ্ছেন। সড়কে নেমে হাতে ধরে ফেসবুক লাইভের মাধ্যমে সকলকে কাজের ফাঁকি প্রমাণসহ দেখিয়েছি। এমন পুকুরচুরি মেনে নেওয়া যায় না। পুনরায় সিডিউল মোতাবেক কাজ করার বিষয়টি নিশ্চিত করতে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

সড়কের সংস্কার কাজের তদারকি কর্মকর্তা সরাইল উপজেলা এলজিইডি’র সার্ভেয়ার শফিকুর রহমান জানান, এ কাজে কিছু সমস্যা আছে। যখন যে সমস্যা পেয়েছি কর্তৃপক্ষকে তা লিখিত পত্রের মাধ্যমে অবহিত করেছি। একাধিকবার পত্রও দিয়েছি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো