,

কৃষকদের মাঝে বিতরণ না করে ধান কাটার মেশিন নষ্ট করছে কৃষি বিভাগ

news-image

আরিফুল ইসলাম সুমন : টানা একবছর যাবত অযত্নে অবহেলায় খোলা আকাশের নীচে পড়ে নষ্ট হচ্ছে ছয়টি ধান কাটার (রিপার) মেশিন। সরকারি অর্থায়নে কেনা অত্যাধুনিক এসব মেশিন বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কৃষি বিভাগ অজানা কারণে তা ফেলে রেখে নষ্ট করছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার নাসিরনগর উপজেলার কৃষি অধিদপ্তরের নামে সরকারিভাবে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণের জন্য ছয়টি ধান কাটার (রিপার) যন্ত্র বরাদ্দ করা হয়। অদৃশ্য কারণে বরাদ্দকৃত ছয়টি রিপার কৃষকদের মাঝে বিতরণ না করে ফেলে রাখা হয়। মূল্যবান এই যন্ত্রগুলো এক বছর ধরেই খোলা আকাশের নিচে রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে, মাটি আর দুর্বাঘাসে চাপা পড়ে নষ্ট হচ্ছে। প্রতিটি মেশিনের মূল্য সোয়া লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। উপজেলা প্রশাসনপাড়ায় ‘একটি বাড়ি একটি খামার` ও ‘মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়’র সামনে খোলা মাঠে নতুন এই ছয়টি রিপার মেশিন পড়ে আছে।

জানতে চাইলে নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান বিষয়বস্তু জেনে এ ব্যাপারে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক মো. আবু নাসের জানান, ‘ধান কাটার যন্ত্রগুলো সেখানকার কৃষকদের মাঝে বিতরণের জন্য বহু আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কেন বিতরণ করা হয়নি, তা আমার জানা নেই। আমি এখনই এ বিষয়ে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর