,

শাহবাজপুর ব্রীজের পাশে ফেরী চালুর উদ্যোগ

news-image

আরিফুল ইসলাম সুমন  : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীর ওপর ক্ষতিগ্রস্ত সেতু মেরামত করে যানবাহন চলাচল পুরোপুরি চালু করতে আরো এক সপ্তাহের বেশী সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ১৯৬৩ সালে নির্মিত এই ক্ষতিগ্রস্ত সেতুর সংস্কার কাজ শেষ হলেও এ সেতু দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী যান চলাচল করতে পারবে, সকল যাত্রী নামিয়ে। তবে পণ্যবাহী ভারী যান এ সেতু দিয়ে চলাচল সম্ভব নয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন।

ফলে মহাসড়কে সকল ধরণের যান চলাচল স্বাভাবিক রাখতে এখানে নদীতে ফেরী চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মহাসড়কের এই স্থানে তিতাস নদীর ওপর নব-নির্মিত সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই নতুন সেতু দিয়ে যান চলাচল করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে শনিবার থেকে ফেরী পারাপারের জন্য নদীর দুইপাশে এপ্রোস সড়ক নির্মানের কাজ শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে সড়ক নির্মাণ কাজ ব্যহত হচ্ছে। বৃষ্টি না থাকলে আগামি ২/৩ দিনের মধ্যে এ নদীতে ফেরী সার্ভিস চালু হওয়ার সম্ভবনা রয়েছে। ইতোমধ্যেই নারায়নগঞ্জ থেকে ফেরি নিয়ে আসার প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে শাহবাজপুর সেতুর চতুর্থ স্প্যানসহ রেলিং ধসে পড়ে সরাসরি ঢাকা-সিলেট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে মহাসড়কে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যান বিভিন্ন স্থানে আটকা পড়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর