,

শাহবাজপুর সেতু দিয়ে সংস্কার শেষে যান চলাচল শুরু 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুতে সংস্কারকাজ শেষে প্রাথমিকভাবে সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে। সেতুটিতে বেইলি স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ সোমবার সকাল থেকে শুরুতে যাত্রীবিহীন বাস চলতে দেওয়া হলেও পরবর্তী সময়ে সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেওয়া হয়।

জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন বলেন, ‘সেতুর একপাশ দিয়ে যান চলাচল করতে দেওয়া হচ্ছে। পুরাতন সেতুটির পাশাপাশি নতুন আরেকটি সেতু নির্মাণের কাজও শেষ পর্যায়ে। এটি আগামী মাসের ৩ তারিখে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এ ছাড়া বিকল্প রুট চান্দুরা-আখাউড়া সড়কে মালবোঝাই ট্রাক ও বাসগুলো সরাইল-নাসিরনগর-লাখাই রুটে চলাচল করছে।
এদিকে সেতুর একপাশ দিয়ে যান চলাচল করায় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গত ১৮ জুন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে তিতাস নদীর গুরুত্বপূর্ণ এ সেতুটির চতুর্থ স্প্যানের একপাশের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপরই ঝুঁকিপূর্ণ হওয়ায় সওজ সেতুর ওপর দিয়ে বাস ও সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।


এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর