,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোডে দুই দু’দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। গরুর মাংস কেনার ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল ১০ টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া ও সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরাইল বিশ্বরোড মোড়ে গরুর মাংসে হাঁড় বেশি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মহাসড়কের উপর সংঘর্ষে লিপ্ত হলে মহাসড়কে সাময়িক সময়ের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘন্টা ব্যাপি চলমান সংঘর্ষে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে পরিস্হিতি নিয়ন্ত্রন করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর