,

কর্নফ্লাওয়ারের কৌটায় মিলল রঙ, সোডা ও অ্যামোনিয়া

news-image

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার বিভিন্ন হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে কর্নফ্লাওয়ারের কৌটায় মিলল রঙ, সোডা ও অ্যামোনিয়ার মতো মানব দেহের জন্য ক্ষতিকারক উপাদান। অভিযানে এক হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শনিবার বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ রুহুল আমীন।

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইউএনও রহুল আমীন উপজেলা প্রশাসনের কর্তা ও হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে হোটেল মনিটরিংয়ের জন্য বের হন। এ সময় পৌরসভার হাটহাজারী বাজারস্থ চৌধুরী হোটেল নামে একটি হোটেলে প্রবেশ করা মাত্রই কর্মচারীরা তাড়াহুড়া করে কিছু জিনিসপত্র বাইরে ডাস্টবিনে ফেলে দেন। ডাস্টবিন থেকে সেগুলো সংগ্রহ করলে দেখা যায়, সেখানে অ্যামোনিয়া, সোডা, লাল রঙ এবং পোড়া তেল ছিল।

ঘটনাটি সর্ম্পকে জানতে চাইলে ইউএনও রুহুল আমীন বলেন, ‘গতকাল শুক্রবার ব্যবসায়ীদেরকে ইফতার সামগ্রীতে রঙ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছিলাম। অথচ প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নতুন কায়দা প্রযোগ করছেন। ’

তিনি আরও জানান, ওই হোটেলের কর্মচারীরা মালিকের পরামর্শে কর্নফ্লাওয়ারের কৌটায় ক্ষতিকর এমোনিয়া, সোডা, লাল রঙ ভরে সেগুলো ইফতারি তৈরিতে ব্যবহার করছিলেন। এ অপরাধে হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর