,

চবি ক্যাম্পাস থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

news-image

নিউজ ডেস্ক।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে বিরল প্রজাতির ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেটের স্লুইসগেট এলাকা থেকে সাপটিকে আটক করে স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসানের নেতৃত্বে সাপটি উদ্ধার করে প্রাণিবিদ্যা ল্যাবে নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজগরটি প্রচণ্ড গরমে পাশের পাহাড় থেকে নিচে নেমে আসলে এলাকাবাসীরা কৌশলে সাপটিকে উদ্ধার করে চবির প্যাগোডার কাছে বেঁধে রাখে। খোঁজ পেয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল সাপটিকে উদ্ধার করে প্রাণীবিদ্যা ল্যাবে নিয়ে যায়।

এ বিষয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান কালের কণ্ঠকে বলেন, এটি একটি ডার্ক পাইথন প্রজাতির সাপ। এটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটিকে উদ্ধার করে আমাদের বিভাগের ল্যাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পুরোপুরি সুস্থ হলে পরে এটিকে আমরা ছেড়ে দিবো।

সাপটি হঠাৎ লোকালয়ে চলে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, এদের আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে এটি একটি কারণ হতে পারে অথবা রাতের বেলায় খাবারের সন্ধানে এসে আটকা পড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর