,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় রোকন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ ঘটনা ঘটে । নিহত রোকন ওই গ্রামের সাদত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায় স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুরের সমর্থক বড়ইছড়া গ্রামের আহসান উল্লার সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমানের সমর্থক ফারুক মিয়ার লোকজনের মধ্যে নির্বাচন নিয়ে বুধবার সন্ধ্যায় বাগ বিতন্ডা হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রোকন মিয়া গুরুতর আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে অরুয়াইল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন খন্দকার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ