,

উজিরপুরে নলকূপের পাইপে বেরোচ্ছে গ্যাস!

news-image

গৌরনদী প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা গ্রামে নলকূপের পাইপ দিয়ে গ্যাস বেরোনোর খবর পাওয়া গেছে। এলাকাবাসীর ধারণা, সেখানে গ্যাস থাকায় পাইপের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক মানুষ ভিড় জমিয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

সাতলা গ্রামের মো. সিরাজ হাওলাদার জানান, গত বুধবার তাঁর বাড়িতে একটি গভীর নলকূপ বসানোর জন্য মিস্ত্রি কাজ শুরু করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৪০ ফুট গভীরে পাইপ ঢোকানো হয়। এ সময় পাইপের মুখ দিয়ে বাতাসের বুদ্‌বুদ বের হয় এবং একপর্যায়ে পাইপ ওপরে উঠে আসে। বিষয়টি নিয়ে মিস্ত্রিদের সন্দেহ হলে তাঁরা পাইপের মুখে ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালান। তখন আগুন জ্বলতে থাকে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে পাইপের মুখের আগুন দেখতে এলাকার মানুষজন ভিড় জমাতে থাকেন। পরে মিস্ত্রিরা কাজ বন্ধ করে দেন।

স্থানীয় লোকজন বিষয়টি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আক্তারকে অবহিত করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর