,

রোনালদোর জোড়া গোলেও জয় পেলো না জুভেন্টাস

news-image

স্পোর্টস ডেস্ক : ৬৬ মিনিট পর্যন্ত ম্যাচের হাবভাব দেখে একবারের জন্যও মনে হয়নি জুভেন্টাস হোঁচট খাবে। রোনালদোর জোড়া গোলে ৩-১ গোলে এগিয়ে ছিল তারা। সাত বছর পর গতকালই নিজেদের রক্ষণভাগের ‘বিবিসি’ (বোনুচ্চি-বারজাগলি-কিয়েল্লিনি) কে ছাড়া মাঠে নেমেছিল জুভেন্টাস। শেষ পর্যন্ত তাদের অভাবই কাল হয়ে দাঁড়াল, ম্যাচের শেষাংশে দুর্দান্তভাবে ফিরে এসে ৩-৩ গোলে ম্যাচটা ড্র করেছে পারমা। ফলে জোড়া গোল করেও ম্যাচের নায়ক হতে পারেননি রোনালদো। পর্তুগিজ তারকার কাছ থেকে আলো কেড়ে নিয়েছেন পারমার হয়ে ম্যাচের শেষ ১৫ মিনিটে দুই গোল করা আইভোরি কোস্টের উইঙ্গার জার্ভিনহো।

জুভেন্টাস-পারমা ম্যাচটা ড্র হওয়ার ফলে লিগের শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল নয়ে। ২২ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৬০, একই সংখ্যক ম্যাচ খেলে নাপোলির পয়েন্ট ৫১। এ সপ্তাহেই সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ফলে গোল করা হয়নি সিরি ‘আ’ তে টানা ১১ ম্যাচ গোল করা ফাবিও কোয়ালিয়ারেল্লার। ফলে দুটি ক্ষতি হয়েছে তাঁর। এই ম্যাচে গোল করতে পারলে হয়তো এখনো সিরি ‘আ’ এর শীর্ষ গোলদাতার জায়গায় রোনালদো নয়, বরং কোয়ালিয়ারেল্লার নাম থাকত, আর টানা ১২ ম্যাচে গোল করতে পারলে কিংবদন্তি আর্জেন্টাইন স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে হটিয়ে সিরি ‘আ’ তে সবচেয়ে বেশি টানা ম্যাচে গোল করার রেকর্ডটাও এককভাবে তারই হতো। ১৯৯৪-৯৫ মৌসুমে ফিওরেন্টিনায় খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার বাতিস্তুতা সিরি ‘আ’ তে টানা ১১ ম্যাচে গোল করেছিলেন।

ম্যাচ জিততে না পারার জন্য নিজেদেরই দুষেছেন রোনালদো, ‘শেষ কয়েক মিনিটে আমরা গা ছাড়া খেলা দিয়েছি, যে ভুলগুলোর সুযোগ নিয়েছে পারমা। আমি গোলগুলোর জন্য খুশি, কিন্তু ম্যাচের ফলাফল আমাকে খুশি করতে পারছে না। দলের কর্মকর্তা ও খেলোয়াড় সবার ওপরেই আমি সন্তুষ্ট।’

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?