,

মায়ের মৃত্যুর পরেও…

news-image

স্পোর্টস ডেস্ক : কাল সকালেই খবর এসেছে তাঁর মা শ্যারন আর নেই। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনে মায়ের মৃত্যুশোক নিয়েও মাঠ ছাড়েননি ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ। শোককে শক্তিতে পরিণত করেই বরং যেন বল হাতে ঝড় তুলছিলেন। এই টেস্টে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছেন, ইংল্যান্ডের দুই ইনিংসেই নিয়েছেন ২টি করে উইকেট। কাল তৃতীয় দিনে সফরকারীদের ১০ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ এবং তাঁর শোকার্ত পরিবারের প্রতি এই জয় উৎসর্গ করেছেন ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার।

প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৭২ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কাল ৩০৬ রানে অলআউট হয় তাঁরা। ইংল্যান্ড এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি। কেমার রোচ (৪/৫২) ও হোল্ডারের (৪/৫৩) তোপে ১৩২ রানেই গুটিয়ে যায় সফরকারী দল। এতে জয়ের জন্য মাত্র ১৪ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ক্যারিবীয় ওপেনার মিলে তা তুলে নেন ১৩ বলের মধ্যে। গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে গোটা দল মিলে খেলেছে মাত্র ২৫৩ বল। যেখানে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো ফিফটি তুলে নিতে একাই খেলেছেন ২১৬ বল। ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সিরিজ জয় কতটা তাৎপর্যপূর্ণ তা বুঝিয়ে দেবে পরিসংখ্যান—২০১২ সাল থেকে জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়া আর কোনো দলের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি তাঁরা। ৭ বছর আগে নিউজিল্যান্ডকে হারানোর আগে ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর এই সিরিজের দুই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট যেভাবে দাপুটে জয় তুলে নিয়েছে তা যেন আশির দশকে দলটির সোনালি সময় মনে করিয়ে দেয়। প্রথম টেস্টে ৩৮১ রানে জয়ের পর দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের জয়—১৯৮৮ সালের পর এই প্রথম কোনো সিরিজে ইংল্যান্ডকে এত বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

হোল্ডারের দলে তাই এখন যেমন উৎসব তেমনি শোকের আবহও। মায়ের মৃত্যুসংবাদ পেয়েও ঘরে না ফিরে মাঠে থেকে দলকে সহায়তা করেছেন জোসেফ। এই জয় তাঁর পরিবারকে উৎসর্গ করে ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার বলেন, ‘আলজারি আলাদা ধাঁচের মানুষ। আজ এমন দিনে মাঠে থাকতে অনেক সাহস লাগে। অনেক মানুষই তা করতে পারে না। তাঁকে প্রশংসা করতেই হয়। সকালে তাঁকে কাঁদতে দেখে খুব খারাপ লেগেছে। আমরা সবাই মিলে আলজারি এবং তাঁর পরিবারের জন্য জয় তুলে নিতে চেয়েছি। এই জয় তাঁর পরিবারকে উৎসর্গ করছি।’ জোসেফের মায়ের মৃত্যুতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন দুই দলের খেলোয়াড়েরা।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?