,

মেসির জোড়া গোলে রক্ষা পেল বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : খেলার প্রথমার্ধে দুই গোল খেয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু দলকে পথে ফেরাতে জ্বলে উঠেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার জোড়া গোলে ভালেন্সিয়ার বিপক্ষে স্বস্তির ড্রয়ে মাঠ ছেড়েছেন বার্সালোনা।

গতকাল শনিবার ক্যাম্প ন্যুতে স্থানীয় সময় বিকেলে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

খেলার প্রথমার্ধে ২৪তম মিনিটে নিজেদের ডি-বক্সের সামনে মেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ করেন ভালেন্সিয়া। ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান ফরাসি ফরোয়ার্ড কেভিন গামেইরো।পরে ৩২ মিনিটে পেনাল্টির মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন পারেহো।

কিন্তু এর সাত মিনিট পর পেনাল্টি শটে ব্যবধান কমান মেসি। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকা বার্সেলোনা ৬৪তম মিনিটে মেসির নৈপুণ্যে সমতায় ফেরে।

এই ড্রয়ে লিগের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট হলো ২২ ম্যাচে ৫০। দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট। আর সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?