,

ঢাকার পুর্বাচলে দেশের সর্ববৃহৎ স্টেডিয়াম তৈরি হচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকার পুর্বাচলে ৩৭.৪৯ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে দেশের সর্ববৃহৎ স্টেডিয়াম। আজ শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড মিটিং শেষে স্টেডিয়াম তৈরির বিস্তারিত পরিকল্পনা জানিয়েছেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘আমরা ৩৭.৪৯ একর জমি পেয়েছি । সেজন্য বোর্ড মিটিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। আগামী তিন বছরের মধ্যে স্টেডিয়ামটি তৈরি হবে।’

তিনি বলেন, ‘আমরা ঠিক করেছি এটার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়ে আন্তর্জাতিকভাবে দরপত্র দিব। বেসিক্যালি ডিজাইন এবং কনসাল্টেন্সির জন্য। তাদের নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে আলাপ করেছি। বোর্ডের লোক তো থাকবেই, বাইরে থেকেও বিশেষজ্ঞ এই কমিটিতে অন্তর্ভুক্ত করব। আগামী তিন বছরের মধ্যে এই স্টেডিয়ামটা সম্পূর্ণ করতে চাই।’

স্টেডিয়ামের পুরো অর্থ বহন করবে বিসিবি। পাপন বলেন, ‘আমরা নিজেরাই করব, নিজ খরচে করব। যেহেতু আমরা চাচ্ছি স্টেট অব আর্ট স্টেডিয়াম হবে। দেখার মতো একটা জায়গা হবে। এটা ক্যাপাসিটি বেশি হবে। এবং এটার ডিজাইনের কারণে খরচ বেশি হবে। আমরা চাইছি এটা একটা আইকনিক কিছু করব।’

আধুনিক সব ব্যবস্থা থাবে এই স্টেডিয়ামটিতে। বিসিবি সভাপতি আরও বলেন, দর্শক ধারণ ক্ষমতা হবে সর্বনিম্ন ৫০ হাজার। এই স্টেডিয়ামের সঙ্গে একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুমিং পুল, জিমনেশিয়াম যা যা লাগে। সাথে পাঁচ তারকা মানের একটা হোটেলও ওখানে চাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর