,

ইনজুরিতে ওয়ানডে সিরিজ শেষ তাসকিনের

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না পেস বোলার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে তাকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

আজ শনিবার সন্ধ্যায় দৈনিক আমাদের সময় অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এই চিকিৎসক বলেন, ‘তাসকিনের এমআরআই রিপোর্টটা আমি এখনো দেখিনি। তবে সংশ্লিষ্টদের সঙ্গে (হাসপাতাল) কথা হয়েছে, যতটুক বুঝেছি, তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে। তার এখন বিশ্রাম প্রয়োজন। তবে রিপোর্ট দেখার পর বিস্তারিত জানা যাবে।’

এর আগে গতকাল শুক্রবার চিটগং ভাইকিংসের বিপক্ষে খেলতে নেমে মাঠ থেকে হাসপাতালে যেতে হয় সিলেট সিক্সর্সের পেস বোলার তাসকিনকে। ফিল্ডিংয়ের সময় পায়ে আঘাত পান তিনি।

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?