,

শীর্ষস্থানে মাশরাফির রংপুর

news-image

ম্যাচটি আদতে ছিল আনুষ্ঠানিকতা রক্ষার। তবু শীর্ষ দুই দলের লড়াই হওয়ার জন্য ছিল বাড়তি উন্মাদনা। দুই দলেরই মূল বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত বোলিং আর আগ্রাসী ব্যাটিং। আর সেই লড়াইয়ে রংপুর রাইডার্স অনায়াসে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ম্যাচের শুরু বল হাতে জ্বলে ওঠে রংপুর রাইডার্স। মাশরাফিদের বোলিং তোপে ১৬ ওভার ৩ বলে ৭২ রানেই গুঁড়িয়ে যায় কুমিল্লা শিবির। যার ফলে রংপুরের টার্গেট দাঁড়ায় ৭৩ রান।

৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই মেহেদি মারুফের উইকেট হারায় রংপুর। কুমিল্লার সাফল্য বলতে ওইটুকুই। এরপর ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাট ভর করে ওভারেই ৯ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। ক্রিস গেইল করেন ৩০ বলে ৩৫ রান আর এবি ডি ভিলায়ার্স করেন  ২২ বলে ৩৪ রান।শেষ চার আগে নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি শীর্ষস্থান নিশ্চিতের ম্যাচে পরিণত হয়। এই ম্যাচের আগ পর্যন্ত ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল কুমিল্লা। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ছিল রংপুর। কুমিল্লাকে উড়িয়ে দিয়ে ১৬ পয়েন্ট নিয়ে রানরেটের হিসাবে  শীর্ষস্থান দখল করে মাশরাফির রংপুর।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ