মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ডায়নামাইটসের এই হাল কেন?

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা ডায়নামাইটসকে কেউ কেউ রসিকতা করে ডাকেন ‘কমিটির টিম’ নামে! দলটির স্বত্বাধিকারী যেহেতু বেক্সিমকো গ্রুপ, বিসিবি সভাপতি ও বিসিবির শীর্ষ কয়েকজন প্রভাবশালী পরিচালক সরাসরি যুক্ত এই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। সুযোগ-সুবিধা কিংবা অর্থ ব্যয়ে সব সময়ই প্রথম সারিতে থাকে ঢাকা।

কাগজ কলমেও ঢাকা ভীষণ শক্তিশালী। ২০১৬ চ্যাম্পিয়ন আর গতবারের রানার্সআপদের নেতৃত্বে আছেন সাকিব আল হাসান। আছেন তিন ক্যারিবীয় তারকা—আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও সুনীল নারাইন; যাঁরা একাই বদলে দিতে পারেন ম্যাচের চেহারা। অথচ এই তারকা ক্রিকেটাররা থাকা সত্ত্বেও ঢাকার এ কী হতশ্রী চেহারা! শেষ চারে ওঠা নিয়েই তাদের টানাটানি।

ঢাকা টুর্নামেন্ট শুরু করেছিল কী দাপটে! যে পাঁচটা ম্যাচ তারা জিতেছে, এর চারটিই নিজেদের প্রথম চার ম্যাচে! অর্থাৎ শুরুতেই তারা জিতেছে টানা চার ম্যাচ। ১৮ জানুয়ারি সিলেটের বিপক্ষে জেতার পর ঢাকা যেন জিততেই ভুলে গেছে। টানা পাঁচ ম্যাচে হেরে এখন শেষ চারের সম্ভাবনা ঝুলে আছে পেন্ডুলামের মতো। দলে তারকা ক্রিকেটারের ছড়াছড়ি, অতীত রেকর্ড সব সময়ই ভালো। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত। তবুও কেন এই হাল সাকিবের ঢাকার? দলের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান কোনো কূটনৈতিক উত্তর দেননি, সরাসরি বললেন, ‘শুরু করেছিলাম খুবই ভালো। শেষ দিকে এসে বাজেভাবে কয়েকটা ম্যাচ হেরে গেছি। ছন্দ ফিরে পাওয়া গুরুত্বপূর্ণ। কাল জিততে পারলে হয়তো একটা সুযোগ আসবে শেষ চারে যাওয়ার। যেতে হলে কাল খুব ভালো খেলতে হবে। এমন পরিস্থিতে অজুহাত দেওয়ার কিছু নেই। আমরা খুব বাজে খেলছি।’

আজ কুমিল্লার বিপক্ষে কেন ১২৮ করতে পারলেন না, এ প্রশ্নে নুরুল দলের টপ অর্ডারকেই দায়ী করলেন, ‘এ ধরনের উইকেটে লো স্কোরিং ম্যাচে টপ অর্ডারের একজন দায়িত্ব নিয়ে শেষ করাটা গুরুত্বপূর্ণ। চার-ছক্কা মারার দরকার ছিল না। শুধু বলে বলে রান নিলেই হতো। নতুন ব্যাটসম্যানদের উইকেটে এসেই কিছু করা কঠিন হয়ে যায়, ওপরের থেকে কেউ একজন দায়িত্ব নিয়ে খেললেই অন্যরকম হতো।’

দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ঢাকার সামনে একটাই সুযোগ, কাল খুলনা টাইটানসের বিপক্ষে জিততেই হবে। না হলে তাদের পেছনে ঠেলে শেষ চারে চলে যাবে রাজশাহী কিংস। সাকিবদের অনুপ্রাণিত করবে টুর্নামেন্ট থেকে এরই মধ্যে বিদায় নেওয়া খুলনার বাজে পারফরম্যান্স। আবার চিন্তাও আছে, পচা শামুকেই না পা কাটে! প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক