,

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সঙ্গে খেলে যাবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : এবার বেশ লম্বা সময় ধরে চলবে ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ খেলবে প্রস্তুতি ম্যাচ। আর এই প্রস্তুতি ম্যাচ ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ।

আইসিসি বিশ্বকাপের আগে গতকাল প্রস্তুতি ম্যাচের সূচি জানিয়ে দিয়েছে। ২৪ থেকে ২৮ মে পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। প্রত্যেক দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। এ দুই ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা ভারত ও পাকিস্তানকে। বাংলাদেশের এই দুটি ম্যাচই হবে কার্ডিফে।

এ ম্যাচগুলো সমর্থকদের বিশ্বসেরা তারকাদের নিজের মাঠে দেখার সুযোগ দেবে বলে জানিয়েছেন ২০১৯ বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওর্দি। তবে ম্যাচগুলো দেখতে চাইলে টিকিট কাটতে হবে সমর্থকদের। প্রস্তুতি ম্যাচের টিকিট পাওয়া যাবে এপ্রিল থেকে।

প্রসঙ্গত, ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?