,

বেনজেমায় সেমিফাইনালে রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ। লাস ব্লাঙ্কোসরা বৃহস্পতিবার রাতে জিরোনাকে হারায় ৩-১ গোলের ব্যবধানে।

প্রতিপক্ষের মাঠে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। সেই সুবাদে ম্যাচের ২৭ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তারা। প্রায় একক প্রচেষ্টায় গোলটি আদায় করে নেন করিম বেনজেমা। ৪৩ মিনিটে ব্যবধান দিগুণ করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে কিছুটা খেই হারিয়ে ফেলে স্প্যানিশ ক্লাবটি। নিজেদের দুর্গ সামলাতে ব্যস্ত থাকতে হয় সার্জিও রামোস-মার্সেলোদের। সেই সুযোগে ৭১ মিনিটে নিজেদের প্রথম গোলটি আদায় করে নেয় জিরোনা। স্প্যানিশ ফুটবলার পেড্রো পররো পা থেকে আসে গোলটি।

গোল খেয়ে হুঁশ হয় রিয়ালের। ৭৬ মিনিটে দলের হয়ে তৃতীয় নিজের প্রথম গোলটি করেন মার্কো লরেন্টে। ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তিয়াগো সোলারির শিষ্যরা।

প্রথম লেগে নিজেদের মাঠে জয় এসেছিল ৪-২ গোলে। ৭-৩ গোলের অগ্রগামিতায় ভ্যালেন্সিয়া, রিয়াল বেটিস ও বার্সেলোনার পর চতুর্থ দল হিসেবে সেমি-ফাইনালে পা রাখল রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?