,

রংপুরকে ছেড়ে গেলেন হেলস

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবার সবার আগে প্লে-অফ পর্বে জায়গা করে নিয়েছে। প্লে-অফ পর্ব পর্যন্ত যাত্রাটা অতটাও সহজ ছিল না। শুরুর দিকে টানা তিন ম্যাচে হেরে শঙ্কা জেগেছিল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার। খাঁদের কিনারা থেকে ঘুরে দাঁড় করিয়েছে রাইডার্সদের টপ অর্ডারের চার ব্যাটসম্যান মিলে। এর মধ্যে অন্যতম ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস।

এবারের বিপিএলে শুরুটা করেছিলেন শূন্য দিয়ে। ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে শূন্য, এর পরের ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে ১৫ রান। সিলেট সিক্সার্সদের বিপক্ষেও পাননি কোনও রান। তাতে বাদ পড়তে হয় তিন ম্যাচে।

এরপর সিলেট সিক্সার্সের বিপক্ষে একাদশে জায়গা পেয়ে করলেন ৩৩ রান। খুলনা টাইটানসের বিপক্ষে ৫৫ রান করে জানান দেন রানে ফেরার। পরের ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেলেন ৪৮ বলে ১০০ রানের ইনিংস। এরপরের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৮৫ রানে থাকেন অপরাজিত।

সবশেষ রাজশাহী কিংসের বিপক্ষে করেন ১৬ রান। এই ম্যাচেই বাধে বিপত্তি। কাঁধে চোট পেয়ে নামতে পারেননি ফিল্ডিংয়ে। শুরুতে খারাপ করলেও ৮ ম্যাচ মিলে করেছেন ৩১৪ রান। গত কয়েকটা ম্যাচে দলের প্রয়োজনে যেমনটা খেলেছে হেলস, তাতে বাকি ম্যাচগুলো তাকে মিস না করার প্রশ্নই আসে না রাইডার্সদের।

বৃহস্পতিবার সেটাই জানিয়েছের রাইডার্সদের কোচ টম মুডি। অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলেন, ‘আমরা গত রাতে খবর পেয়েছি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে (হেলস) লন্ডনে ফিরে যেতে বলেছে বাঁ কাঁধের চিকিৎসার জন্য। সবশেষ রাজশাহীর বিপক্ষে ম্যাচে সে কাঁধে চোট পেয়েছিল। তাই ইসিবি অনুরোধ করেছে তাকে যেন ছেড়ে দিই। সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা হবে। দুর্ভাগ্যজনকভাবে তার জন্য বিপিএল শেষ হয়ে গিয়েছে।’

মুডি আরও বলে, হেলস নিজের গুরুত্ব বুঝিয়েছে দলের প্রয়োজনের সময়। কিন্তু সে ছাড়াও আমাদের আরও খেলোয়াড় আছে টপ অর্ডারের জায়গা পূরণের জন্য।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?