,

শেষ ম্যাচে সহজ জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

news-image

স্পোর্টস ডেস্ক : কেপটাউনে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে স্বাগতিকেরা। ৬ ওভারের মাথাতে স্বাগতিকেরা প্রথম উইকেট হারালেও খুব একটা সমস্যায় পড়তে হয়নি। দলের ৩৯ রানে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা। এরপর হেনরিক-ডি কক জুটিতে ৬১, ডু প্লেসি-ডি কক জুটিতে ৪৬ ও ডু প্লেসি-ফন ডার ডুসেনের ৯৫ রানের জুটির ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ নিজেদের করে নেয় প্রোটিয়ারা। ডু প্লেসি ও ফন ডার ডুসেন দুজনই ৫০ রানে অপরাজিত ছিলেন। ১৪ রানের মাথায় ওপেনার আমলা শাহিন আফ্রিদির বলে ফিরে গেলেও ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ডি কক। দলীয় ১৪৬ রানের মাথায় ডি কককে ফেরান উসমান শিনওয়ারি। এর আগে ৩৩ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলে আমিরের বলে সাজঘরে ফেরেন হেনরিক। ১০ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে যায় স্বাগতিকেরা।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৪০ রান তোলে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন ফখর জামান। ৭৩ বলে ৭০ রানের ইনিংসে চার মেরেছেন ১০টি। আটে নেমে ৩১ বলে ৪৭ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম। দক্ষিণ আফ্রিকার দুই পেসার ডোয়াইন প্রিটোরিয়াস ও আন্দিলে ফিকোয়াও নিয়েছেন ২টি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?