,

সেভিয়াকে গোলবণ্যায় ভাসালো বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় জিরোনার বিপক্ষে নিজেদের মাঠে পয়েন্ট হারানোর জবাবটা তাদের মাঠেই দিয়ে এসেছে বার্সেলোনা।

এবার কোপা ডেল রের পালা। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার মাঠে গিয়ে ২-০ গোলের ব্যবধানে হেরে এসেছিল বার্সেলোনা। বুধবার রাতে ন্যু ক্যাম্পে ওই ম্যাচেরই প্রতিশোধ নিল কাতালানরা! সেটা যদিও মুখ ফুটে কেউ বলেননি। তবে সেভিয়াকে নিয়ে যে ছেলেখেলা তারা খেলল তাতে আর কিইবা বলা যায়!
শেষ মুহূর্তে গোল করেন মেসি। ছবি: এএফপি

শেষ মুহূর্তে গোল করেন মেসি

নিজেদের দুর্গে সেভিয়াকে পেয়ে গোলের বুফে সাজিয়ে বসেছিল মেসি-সুয়ারেজ-কুতিনহোরা। ৬-১ ব্যবধানে সেভিয়াকে উড়িয়ে ৬-৩ গোলের অগ্রগামিতায় সেমি ফাইনাল নিশ্চিত করল ভালভার্দের শিষ্যরা। বার্সেলোনা বুঝিয়ে দিল, তারা এভাবেই জবাব দেয়!

প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে নিজের সেরা শিষ্যদের বসিয়ে বাজি ধরেছিলেন ভালভার্দে। এবার আর সেটা করেননি। মাঠে নামিয়েছেন নিজের সেরা ছাত্রদেরই। গুরুর আস্থার প্রতিদান দু হাত ভরে দিয়েছে শিষ্যরা।

প্রথমার্ধেই পেনাল্টি আদায় করেন মেসি। তবে সেভিয়ার বিপক্ষে প্রথম লেগে না খেলা এই তারকা পেনাল্টি শট নেননি। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে শুরুটা করেন কুতিনহো। এরপর প্রথমার্ধের ৩১তম মিনিটে ইভান রাকিটিচের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা। এই ফাঁকে সমতায় ফেরার সুযোগ পায় সেভিয়াও। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয় আরকি…! পিকের ফাউলে পেনাল্টি পায় সেভিয়া। বানেগারের শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন বার্সা গোলরক্ষক সিলেসেন।

গোল করেছেন সুয়ারেজ। ছবি: এএফপি

গোল করেছেন সুয়ারেজ

দ্বিতীয়ার্ধেও শুরুটা করেন কুতিনহো। ৫৩তম মিনিটে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের অসাধারণ হেডে স্কোরলাইন ৩-০ করে স্প্যানিশ জায়ান্টরা। গোলের উদ্‌যাপন শেষ হতে না হতে সেভিয়ার দুঃখের কারণ হয়ে দাঁড়ান রবার্তো। ৫৪তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে রবার্তোর গোলে স্কোরলাইন ৪-০ তে গিয়ে দাঁড়ায়।

এরপর যেন খানিকটা জিরিয়ে নিতে চায় স্বাগতিকেরা। ঢিলেমি দেয় খেলায়ও। সুযোগ কাজে লাগায় সেভিয়া। ৬৭তম মিনিটে অ্যারেনার গোলে ব্যবধান কমলেও সেটা সেভিয়ার জন্য স্রেফ সান্ত্বনা হয়েই রইল। কারণ নির্ধারিত সময়ের বাঁশি বাজার এক মিনিট আগে তাদের জালে বল জড়ান বার্সেলোনার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। জর্ডি আলবার দুর্দান্ত ক্রস থেকে পাওয়া বলে পা ছুঁইয়ে জালে জড়ান সুয়ারেজ।

সবাই গোল করল। কিন্তু মেসি? তিনি বাদ যাবেন কেন! যোগ হওয়া সময়ে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে বাড়ি পাঠিয়ে দেন বার্সেলোনার আর্জেন্টাইন এই গোলমেশিন।
জোড়া গোল করেছেন কুতিনহো। ছবি: এএফপি

জোড়া গোল করেছেন কুতিনহো

ভ্যালেন্সিয়া ও রিয়াল বেতিস আগেই সেমির টিকিট কেটেছে। এবার সেমির ট্রেনে চড়ে বসল কাতালানরা। এখন অপেক্ষা আরও এক দলের। শেষ চারে সঙ্গী কারা হবে—রিয়াল মাদ্রিদ নাকি জিরোনা? আজকের ম্যাচের পরই সেটা জানা যাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর