,

আতালান্টার কাছে হেরে রোনালদোদের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : আতালান্টার মাঠে ১২তম মিনিটেই গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন রোনালদো। পুরো ম্যাচে এমন আরও সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জুভেন্টাসের পর্তুগিজ সেনা। পারেনি জুভেন্টাসের দিবালা, মাতুইদি কিংবা খেদিরাদের কেউই। ৩-০ গোলের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক আতালান্টা।

অতিথিদের বুকে প্রথম ছুরি চালান আতালান্টার কাসতাগনে। জুভেন্টাসের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান কাসতাগনে। মিনিট দু-এক পর আলেগ্রির শিষ্যদের ফের হতাশায় ডোবায় আতালান্টা। এবার কারিগর জাপাতা। পেসালিচের রক্ষণচেরা পাস থেকে বল পেয়ে ক্লিনিক্যাল ফিনিশিং করেন জাপাতা। প্রথমার্ধেই পরপর দুই গোল হজমের ধকল সামলাতে পারেনি জুভেন্টাসের খেলোয়াড়েরা। তাদের শরীরী ভাষায় পরিষ্কার ভাবেই সেটা ফুটে উঠেছিল। মেজাজ ধরে রাখতে পারেননি আলেগ্রিও। আলেগ্রি তর্কে জড়িয়ে পড়ায় সাইড লাইনে দাঁড়িয়ে শিষ্যদের খেলা দেখে তাদের নির্দেশনা দেওয়ার সুযোগটা কেড়ে নেন রেফারি।
প্রথমার্ধেই আরও গোটা দু-এক গোল পেত স্বাগতিকেরা। জুভেন্টাসের গোলরক্ষক সেজনি দেয়াল হয়ে না দাঁড়ালে গোল সংখ্যা আরও বাড়ত নিশ্চিত।

বল দখলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ধার বাড়ায় আতালান্টা। দ্বিতীয়ার্ধে নিজেদের খেলার ছিরি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে জুভরা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক এলোমেলো শট তাদের হতাশার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মিনিট চারেক আগে ইতালিয়ান জায়ান্টদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন প্রথমার্ধে গোল করা জাপাতা।
সেমি ফাইনাল নিশ্চিত করে প্রতিযোগিতা থেকে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে দেয় আতালান্টা।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?