,

পাঁচ হাজারি ক্লাবে তামিম ইকবাল

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে টি-২০ ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি রানও এই বাঁহাতি ওপেনারের।

মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৫৪ রানের অপরাজিত ইনিংসটির পথে ধরা দেয় তামিমের এই অর্জন।

বিপিএলে এই ম্যাচ খেলতে নামার আগে ১৮৬ ম্যাচের ১৮৫ ইনিংসে তামিমের রান ছিল ৪৯৭৫। ৫৪ রানের ইনিংস খেলে নিজের রানকে ৫০২৯ এ নিয়ে গেলেন তিনি। টি-২০ ক্যারিয়ারে ২টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরির মালিক তামিমের ব্যাটিং গড়- ২৯ দশমিক ৫৮।

এই তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। ৩৬৫ ম্যাচে ২১টি সেঞ্চুরি ও ৭৬টি হাফ-সেঞ্চুরিতে ১২১৯২ রান রয়েছে এই ব্যাটিং দানবের।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?